• সিলেট, রাত ১০:৪২, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই যো*দ্ধা সংসদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
জুলাই যো*দ্ধা সংসদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

Manual4 Ad Code

জুলাই যো*দ্ধা সংসদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান এ জাতিকে নতুন করে বাঁচার ও মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। আমরা জুলাইয়ের সন্তান, চব্বিশের জুলাই সবকিছুর উর্ধ্বে। কারণ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিমিয়ে আজ বাংলাদেশ এখানে দাঁড়াতে পেরেছে। দেশের মানুষ নতুন পরিবর্তন ও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছে। তাই জুলাই শহীদ ও আহতদের ব্যাপারে সরকার সবসময় আন্তরিক। সিলেটের জুলাই যোদ্ধাদের দাবিকে সবকিছুর উর্ধ্বে বিবেচনা করা হবে।

তিনি রবিবার (১ ফেব্রুয়ারি) জুলাই যোদ্ধা সংসদ সিলেটের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। এসময় জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে ১২ দফা দাবি পেশ করায় এবং ৬১ সদস্য বিশিষ্ট জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা কমিটির তালিকা জমা দেয়া হয়।

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার ১২ দফা দাবি হচ্ছে-গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের সু-চিকিৎসা নিশ্চিতকরণ। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে ব্যবস্থাগ্রহণ। প্রক্রিয়াধীন গেজেট ও এমআইএস চূড়ান্তকরণ। জুলাই যোদ্ধা সংসদের অফিস বরাদ্দে ব্যবস্থাগ্রহণ। জুলাই যোদ্ধাগণের কল্যাণে কল্যাণ ট্রাস্ট গঠন। সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে যোগ্যতা অনুসারে জুলাই যোদ্ধাদের কর্মসংস্থান সৃষ্টি। জেলা আইন শৃঙ্খলা কমিটিতে জুলাই যোদ্ধা সংসদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। বেসরকারি হাসপাতালে অতীব গরীব জুলাই যোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতকরণ। জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণে ব্যবস্থাগ্রহণ। জুলাই যোদ্ধাগণ কর্তৃক দায়েরকৃত মামলা সমূহ দ্রুত বিচারের আওতায় আনতে আইনগত ব্যবস্থা গ্রহণ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই যোদ্ধাদের চিকিৎসার স্বার্থে ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিতকরণে ডেস্ক স্থাপন। জুলাই পল্লী প্রকল্প বাস্তবায়ন করণ।

Manual2 Ad Code

জেলা প্রশাসক তাদের দাবীপূরণে আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা আহ্বায়ক লিটন আহমদ ও সদস্য সচিব নোমান আহমদ, সদস্য এডভোকেট ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার ফরিদ আহমদ, এনামুল কবির, ইসহাক আহমদ, আমিনুল ইসলাম আমিন, সেলিম আহমদ সেলু, আলাল আহমদ, আব্দুস সালাম, ইকবাল হোসেন, আব্দুর রহিম, শিক্ষক রাজু আহমদ, সাহেল আহমদ, আব্দুল জলিল, জাকওয়ান আহমদ, লায়েক আহমদ, শামীম আহমদ, মোরশেদ আহমদ, রুবেল আহমদ,রুমন আহমদ, লায়েক আহমদ, খসরু আহমদ শিপলু, সালমান বিন শোয়াইব, সেজান মাহমুদ, মাহমুদুল হাসান, আখলাকুজ্জামান লাহিন, মতিন আহমদ, মইনুল হক ইমন, জহির উদ্দিন খান, জাফর আহমদ, নুর উদ্দিন,আব্দুল মালেক, হালিম আহমদ, মাহমুদ হোসাইন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী, ইব্রাহিম, ওসমান সুলতান, সুজন আহমদ, আলী আহমদ, আলী রিয়াদ, আব্দুল হান্নান গাজী, রাজন, আমজাদ আলী, আব্দুর রউফ রাফী, মাহবুব হোসেন, রাশেদুজ্জামান রাসেল, সেলিম আহমদ, আহমদ মুসা,আব্দুল্লাহ আল মামুন, এম.এসামাদ তাপাদার, সুহেল, আমিনুল ইসলাম, সাফওয়ান হোসেন শান্ত, এহসানুল মাসুদ সাজ্জাদ, জুবায়ের আহমদ রুমান, আব্দুল মানিক, দুলব হোসেন, সাফওয়ান চৌধুরী ও ইউসুফ আহমেদ প্রমূখ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com