• সিলেট, রাত ৪:২১, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘কবি দিলওয়ার আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়ে গেছেন’

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৬
‘কবি দিলওয়ার আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়ে গেছেন’

Manual6 Ad Code

‘কবি দিলওয়ার আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়ে গেছেন’

প্রেস বিজ্ঞপ্তি

একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি দিলওয়ার’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দিলওয়ার বিশ্ব মানবতার কবি। তাঁর লেখালেখিতে সবসময় গণমানুষের কথা ফুঁটে উঠেছে। তিনি তাঁর কবিতার মাধ্যমেই আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়ে গেছেন।

Manual2 Ad Code

বক্তারা আরও বলেন, কবিদের কোনো দেশ নেই, স্থান নেই। কবিরা নিজেদের উচ্চারণের মধ্য দিয়েই আন্তর্জাতিক হয়ে ওঠেন। কবি দিলওয়ারও একইভাবে আন্তর্জাতিক কবি হয়ে উঠেছিলেন। বাংলা সাহিত্যে আর কোন কবি দিলওয়ারের মতো উচ্চারণ করতে পারেননি।

Manual7 Ad Code

শনিবার সকাল এগারোটায় নগরীর স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

Manual4 Ad Code

এর আগে, ওইদিন সকাল সাড়ে দশটায় ভার্থখলা খান মঞ্জিলে কবির কবরে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সহ সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাব্কে সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাট্যকার বাবুল আহমদ, কবি এখলাছুর রহমান, কবি ধ্রুব গৌতম, ছড়াকার সুপ্রিয় ব্যনার্জি শান্ত, কবি কামাল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি-সাংবাদিক নুরুদ্দিন রাসেল, সাংবাদিক রেজাউল হক তুহিন, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সাংবাদিক আব্দুল আহাদ, শেখ মুহিবুর রহমান, আব্দুর রাজ্জাক শাওন প্রমুখ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com