• সিলেট, দুপুর ২:৫৮, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে গণ*হ*ত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
মৌলভীবাজারে গণ*হ*ত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Manual8 Ad Code

মৌলভীবাজারে গণ*হ*ত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের পক্ষে প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।

Manual6 Ad Code

পুষ্পস্তবক অর্পণের পর নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সমাজ কর্মী খালেদ চৌধুরী প্রমূখ।

 

সভায় মৌলভীবাজার এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com