• সিলেট, বিকাল ৩:০২, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন তথ্যমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন তথ্যমন্ত্রী

Manual2 Ad Code

জহির উদ্দিন স্বপন।

 

Manual8 Ad Code

সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন তথ্যমন্ত্রী

অনলাইন ভার্সন

 

Manual1 Ad Code

তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ২টার দিকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবের জেদ্দা হয়ে মন্ত্রীর ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছানোর পর সন্ধ্যায় তথ্যমন্ত্রী তুরস্কের বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

Manual7 Ad Code

সম্মেলনের কার্যসূচি অনুযায়ী, তথ্যমন্ত্রী ২৭ মার্চ বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলনের প্রথম প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে বক্তব্য দেবেন। অধিবেশনে তার সঙ্গে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভ আলোচনায় অংশ নেবেন। প্যানেলটি সঞ্চালনা করবেন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র উপস্থাপক অ্যালিচান আয়ানলার।

সফরকালে তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com