• সিলেট, বিকাল ৪:৫৯, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ

Manual1 Ad Code

পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্র এর সঙ্গে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী মাসেও জ্বালানি সংকট হবে না বলে আশ্বস্ত করেছে সরকার।

Manual6 Ad Code

মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে।

তিনি বলেন, মার্চ মাসজুড়ে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং এপ্রিল মাসেও সংকটের আশঙ্কা নেই। বিশেষ করে ডিজেল নিয়ে কোনো সমস্যা নেই বলে স্পষ্টভাবে জানান তিনি।

Manual1 Ad Code

এ ছাড়াও জ্বালানি তেলের অবৈধ পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। পাশাপাশি, জ্বালানি বিক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে সরকার একটি নতুন মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হওয়ার কথা রয়েছে।

বিডি-প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com