• সিলেট, রাত ২:০৮, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পৃথিবীকে টিকিয়ে রাখতে প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে: ভিসি জহিরুল হক

admin
প্রকাশিত জুন ৫, ২০২৬
পৃথিবীকে টিকিয়ে রাখতে প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে: ভিসি জহিরুল হক

Manual2 Ad Code

পৃথিবীকে টিকিয়ে রাখতে প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে: ভিসি জহিরুল হক

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে ‘নদী তীরে সবুজায়ন ‘ কর্মসূচি পালন করা হয়েছে। খোয়াই ও পুরাতন খোয়াই নদীতীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এর মাধ্যমে ৫ জুন (শুক্রবার) বিকেলে এ কর্মসূচি পালন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার।

Manual6 Ad Code

এ উপলক্ষে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন বটতলা এর সাধারণ সম্পাদক এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী ও আইএফআইসি বাংক কর্মকর্তা মো: আকবর হোসেন ও গাছ মামা খ্যাত মো: রায়হান।

 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস মূল উপজীব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ভবিষ্যতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা। কেবল একটি নির্দিষ্ট দিনকে পরিবেশ দিবস ভাবলে হবে না; আমাদের অস্তিত্বের জন্য তথা পৃথিবী নামক গ্রহটিকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে। বন উজার, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী, জলাশয়, সাগর-মহাসাগর দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্লাস্টিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, প্রাকৃতিক দূর্যোগ আমাদের জন্য কেবল চ্যালেঞ্জই নয়; বরং আমাদের অস্তিত্বের সংকট। পরিবেশ ও প্রতিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সহজ ও কার্যকর সমাধান। বৃক্ষ রোপন ও এর পরিচর্যা এবং বন সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী নির্মাণই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

 

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে।গাছ ফুল, ফল সৌন্দর্য বৃদ্ধিসহ ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তাই গাছ রোপন এবং সংরক্ষণে উদ্যোগী হতে হবে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com