• সিলেট, সন্ধ্যা ৭:৫৩, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

Manual7 Ad Code

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস
অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। বৃহস্পতিবার তিনি এই পদে যোগ দেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) সহধর্মিণী।

Manual2 Ad Code

গত ১৬ জুন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে অবৈতনিকভাবে এই পদে নিয়োগ দেয়। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

Manual4 Ad Code

তবে সরকার ইচ্ছা করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নারীর ক্ষমতায়নে কাজ করে।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com