• সিলেট, রাত ২:৫০, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাতক থেকে যা উদ্ধার করল সিলেট এসআরবি

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
ছাতক থেকে যা উদ্ধার করল সিলেট এসআরবি

Manual6 Ad Code

ছাতক থেকে যা উদ্ধার করল সিলেট এসআরবি

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপুন এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানে ৭৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে এসআরবি-৯। এ সময় কাউকে আটক করা যায় নি।

Manual2 Ad Code

এসআরবি জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সুনামগঞ্জের ছাতকে অভিযান পরিচালনার সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি। এ সময় তিনটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালিয়ে তারা। পরবর্তীতে ফেলে যাওয়া সেই বস্তাগুলো তল্লাশি করে ৭৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ০৩/০৪ জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com