• সিলেট, দুপুর ১:১৪, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাড়ছে ট্রেনের ভাড়া : ঢাকা, চট্টগ্রাম যেতে কত লাগবে?

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটে বাড়ছে ট্রেনের ভাড়া : ঢাকা, চট্টগ্রাম যেতে কত লাগবে?

Manual7 Ad Code

সিলেটে বাড়ছে ট্রেনের ভাড়া : ঢাকা, চট্টগ্রাম যেতে কত লাগবে?

ডেস্ক রিপোট

Manual2 Ad Code

প্রায় নয় বছর পর ট্রেনের ভাড়া সমন্বয় করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বা অতিরিক্ত মাশুল আরোপের মাধ্যমে ভাড়া সমন্বয় করা হয়েছে। রেলওয়ে বলছে, ১০০ মিটারের বেশি লম্বা সেতুকে অতিরিক্ত দূরত্ব হিসেবে গণনায় যুক্ত করায় কাগজে-কলমে পথ বেড়ে গেছে। এই বাড়তি দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়ছে। নতুন ভাড়া কার্যকর হবে ২০ ডিসেম্বর থেকে।

রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে রেলওয়ের পূর্বাঞ্চল চলতি বছরের মে মাসে আয় বাড়ানোর লক্ষ্যে পন্টেজ চার্জ আরোপের উদ্যোগ নেয়। যাচাই-বাছাই শেষে ডিসেম্বর মাসে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পূর্বাঞ্চলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ অন্তর্ভুক্ত।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ছয়টি রুটের এগারোটি সেতুতে পন্টেজ চার্জ আরোপের ফলে এসব রুটে ট্রেনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে সিলেটগামী দুটি রুট—ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট—তেও ভাড়া সমন্বয় করা হয়েছে।

Manual4 Ad Code

ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। কমিউটার ট্রেনের ভাড়া ১৬০ টাকার স্থলে ১৭০ টাকা এবং শোভন চেয়ারের ভাড়া ৩৫ টাকা বাড়িয়ে ৪১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তনগর ট্রেনে স্নিগ্ধা আসনের ভাড়া ৭১৯ টাকা থেকে বেড়ে ৭৮৮ টাকা, এসি সিটের ভাড়া ৮৬৩ টাকা থেকে বেড়ে ৯৪৩ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৪৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual1 Ad Code

চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৭ টাকার পরিবর্তে ৯০৯ টাকা দিতে হবে। শোভন চেয়ারের ভাড়া ২৫ টাকা বৃদ্ধি পেয়ে ৪২৫ টাকা হয়েছে। প্রথম বার্থের নতুন ভাড়া ১ হাজার ১৩৭ টাকা। এসি সিটের ভাড়া ১ হাজার ৩০০ টাকার স্থলে ১ হাজার ৮৭ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৫৯১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৬৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ের হিসেবে, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-জামালপুর এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রুটেও বিভিন্ন আসনে ভাড়া সমন্বয় করা হয়েছে। এসব রুটে বাড়তি দূরত্ব যুক্ত হওয়ায় মেইল, কমিউটার, শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ—প্রায় সব আসনেই নির্দিষ্ট পরিমাণ ভাড়া বৃদ্ধি পেয়েছে।

Manual7 Ad Code

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একজন দায়িত্বশীল বলেন, ভাড়া বৃদ্ধি যাত্রীদের ওপর চাপ তৈরি করবে এবং রেলওয়ের ব্যয় ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও জোরদার হওয়া প্রয়োজন।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং পুরোনো সেতুগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনায় পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে। তার দাবি, সব রুটে ভাড়া বাড়ানো হয়নি এবং যেসব রুটে সমন্বয় করা হয়েছে, সেগুলোতে বৃদ্ধির পরিমাণ তুলনামূলক কম রাখা হয়েছে।

 

সূত্র- প্রথম আলো

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com