• সিলেট, রাত ১১:২৮, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এমইউ’র ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
এমইউ’র ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন

Manual2 Ad Code

এমইউ’র ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন

ডেস্ক রিপোট

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ নিয়মিতই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে উপস্থাপিত হয়, জার্নালে প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা একাধিক গবেষণা প্রবন্ধ সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেছেন।

এর মধ্যে একটি ছিল International Conference on Challenges and Trends in Arts and Social Sciences (ICCTASS 2025)। এই সম্মেলনের আয়োজন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শুরু হওয়া সম্মেলন আগামীকাল শুক্রবার শেষ হবে।

Manual1 Ad Code

এই আন্তর্জাতিক সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে “Sustainability, Creativity and Ethics: Insights into Interdisciplinary Perspectives and Practices”। সম্মেলনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা, যেখানে ইংরেজি, অর্থনীতি, আইন, মিডিয়া ও গণযোগাযোগ, জনস্বাস্থ্য এবং সমাজবিজ্ঞানসহ বিভিন্ন শাখার আলাপ-আলোচনার জন্য একটি আন্তঃবিভাগীয় প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

এতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অংশ নিয়েছেন চিন্ময়ী দেবী (৫৩তম ব্যাচ), মাসুদ আরমান সুমেল (৫৪তম ব্যাচ), ঊর্মি আক্তার (৫৪তম ব্যাচ), প্রাপ্তি সিনহা (৫৪তম ব্যাচ), পূর্ণা দেবনাথ (৫৪তম ব্যাচ)। আর শিক্ষকদের মধ্যে অংশগ্রহণ করেছেন সহকারী অধ্যাপক গোলাম রাব্বানি।

Manual8 Ad Code

এদিকে, TESOL BD-DIU International Conference 2025 (3rd TESOL BD International Conference): Bridging Divides: Human-Centered Language Education in the Age of AI and Social Inequality শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই কনফারেন্সের আয়োজন করে। এমইউ’র শিক্ষকদের মধ্যে অংশ নেন প্রভাষক আব্দুল্লাহ-আল মাসুদ, প্রভাষক আবু ইউসুফ মুসা এবং প্রভাষক নোশিন তাবাসসুম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত International Conference on Water Security and Climate Change শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন এমইউ’র শিক্ষার্থী ৫৪তম ব্যাচের আবুল হোসাইন ও পারভেজ মোশারফ।

এছাড়া, তুরস্কে আয়োজিত 5th International World Energy Conference এ অংশগ্রহণ করেছেন ৫৪তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ আরমান সুমেল।

Manual1 Ad Code

এমইউ’র ইংরেজি বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এসব আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপন, আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময় এবং ভাষা-সংস্কৃতি-সৃজনশীলতা-টেকসই উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনায় অবদান রাখার সুযোগ পেয়েছেন। এছাড়াও অংশগ্রহণকারীরা এসব কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে নতুন সহযোগিতা, গবেষণা-নেটওয়ার্ক সম্প্রসারণ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে উদীয়মান গবেষণা তুলে ধরার সুযোগ তৈরি করেছেন।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com