• সিলেট, দুপুর ১:০৩, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হ ত্যাসহ ১১ মা*ম*লায় ফরহাদকে ধরলো র‌্যাব

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
হ ত্যাসহ ১১ মা*ম*লায় ফরহাদকে ধরলো র‌্যাব

Manual7 Ad Code

হ ত্যাসহ ১১ মা*ম*লায় ফরহাদকে ধরলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে নিহত আফরোজ মিয়া হত্যা মামলায় জড়িত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে।

 

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সরাইল থানাধীন শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তি- মো. ফরহাদ মিয়া (৫৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলন থানার ধীতপুর এলাকার মৃত ছদর উদ্দিনের ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত আফরোজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাসিন্দা ছিলেন। তার সঙ্গে বিবাদীপক্ষের দীর্ঘদিন ধরে বংশগত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আফরোজ মিয়া ও তার আত্মীয়স্বজনের ওপর হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে একজন বিবাদী হত্যার উদ্দেশ্যে হাতে থাকা বল্লম দিয়ে আফরোজ মিয়াকে আঘাত করে। এতে তিনি বাম পায়ের হাঁটুর নিচে ছিদ্রযুক্ত গুরুতর জখম হন। পরবর্তীতে অন্যান্য বিবাদীরা তাকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় আঘাত করে নিশ্চিতভাবে তার মৃত্যু ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আহত অবস্থায় আফরোজ মিয়াকে তার স্বজনরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এ ঘটনায় নিহতের নাতি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সরাইল থানার মামলা নং-৩১ (তারিখ: ২৬/১১/২৫), ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এবং জিআর নং-৩১১/২৫ (সরাইল) এর আলোচিত আফরোজ মিয়া হত্যা মামলা আসামি মো. ফরহাদ মিয়া (৫৪)কে রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সরাইল থানাধীন শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com