• সিলেট, রাত ১২:১৪, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজারে ৬৩ বোতল বিদেশি ম দ উ দ্ধা র

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
দোয়ারাবাজারে ৬৩ বোতল বিদেশি ম দ উ দ্ধা র

Manual7 Ad Code

দোয়ারাবাজারে ৬৩ বোতল বিদেশি ম দ উ দ্ধা র

সুনামগঞ্জ প্রতিনিধি :

Manual4 Ad Code

“মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে” — এই স্লোগানকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (০২ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার থানা পুলিশ উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও এলাকায় এক বিশেষ অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দা হাফেজ ইসলাম উদ্দিনের বাড়ির পশ্চিমে রাবার ড্যাম খালের পূর্ব পাড়ের বাইড গাছের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এতে রয়েছে ৪০ বোতল এসি ব্ল্যাক এবং ২৩ বোতল অফিসার চয়েস মদ।

Manual7 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, উদ্ধারকৃত মদ জব্দ করে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দোয়ারাবাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com