• সিলেট, রাত ১১:১০, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিক শিক্ষা থেকেই তদারকি ও নজর বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
প্রাথমিক শিক্ষা থেকেই তদারকি ও নজর বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

Manual4 Ad Code

প্রাথমিক শিক্ষা থেকেই তদারকি ও নজর বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

 

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক পর্যায় থেকেই তদারকি ও নিবিড় পর্যবেক্ষণের ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Manual3 Ad Code

তিনি বলেন, শিক্ষার ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকে, তাই এখানেই নজরদারি বাড়াতে হবে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।

বুধবার (৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার মতো আমাদের বর্তমান প্রধানমন্ত্রীরও প্রিয় বিষয় শিক্ষা। দুজনের নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। প্রধানমন্ত্রী প্রতি শনিবার শিক্ষাবিষয়ক পর্যালোচনা সভা করেন। সারা সপ্তাহের কাজের অগ্রগতি তার কাছে উপস্থাপন করতে হয়। শিক্ষা খাতে গতি ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

Manual6 Ad Code

কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি ও অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দাবি ও অভিযোগ থাকবেই, এটি সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। তবে যেসব দাবি যৌক্তিক, সেগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। কাউকে বঞ্চিত করা যাবে না। আমি আশা করছি, এবার বাজেট বৃদ্ধি পাবে। যৌক্তিক অভিযোগগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা নিয়ে তিনি আরও বলেন, পূর্ববর্তী প্রকল্পগুলোর মিশন ও ভিশন কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা মূল্যায়ন করা প্রয়োজন। অতীতে অবকাঠামো উন্নয়নে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com