• সিলেট, সকাল ৭:১৭, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাতের সাত প্রদেশে মসজিদে ঈদের জামাত

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
আমিরাতের সাত প্রদেশে মসজিদে ঈদের জামাত

Manual2 Ad Code

আমিরাতের সাত প্রদেশে মসজিদে ঈদের জামাত

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী আবুধাবি, বাণিজ্যিক রাজধানী দুবাইসহ শারজাহ, আজমান এবং দেশটির বাকি সাতটি প্রদেশে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদেই সীমাবদ্ধ ছিল ঈদের জামাত

প্রতি বছর আমিরাতের বিভিন্ন খোলা মাঠ বা ঈদগাহে বড় বড় জামাত অনুষ্ঠিত হলেও এবার নিরাপত্তা ও বিশেষ নির্দেশনার কারণে সরকারের পক্ষ থেকে মসজিদগুলোতে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ে আমিরাতের প্রধান মসজিদগুলোতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজে শরিক হন।

প্রবাসী বাংলাদেশিদের ঈদের আমেজ

Manual8 Ad Code

বিদেশের মাটিতে ঈদের চিরচেনা আমেজ কিছুটা ভিন্ন হলেও বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও প্রবাসীদের ঈদ উদযাপনে কোনো কমতি ছিল না।

Manual6 Ad Code

নামাজ শেষে কয়েকজন প্রবাসী বাংলাদেশি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের এক ধরনের ছায়া বা থমথমে পরিস্থিতি বিরাজ করছে সত্য, কিন্তু তারপরও আমরা যারা এখানে আছি, তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কখনো কার্পণ্য করি না। আমরা নামাজ আদায় করেছি, সবার সাথে আনন্দ বিনিময় করেছি। তবে দেশের প্রিয়জনদের জন্য মনটা সবসময় পড়ে থাকে।

নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি এবং বিশেষ করে বিশ্বের নির্যাতিত মানুষের জন্য দোয়া করা হয়। প্রবাসীরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, যারা দেশে আছেন তাদের ঈদ যেন আনন্দময় ও সমৃদ্ধ হয়। একই সঙ্গে বর্তমান সংকটময় বিশ্ব পরিস্থিতি যেন অচিরেই স্বাভাবিক হয়ে ওঠে এবং পৃথিবীতে শান্তি ফিরে আসে এটাই ছিল এবারের ঈদে প্রবাসীদের প্রধান প্রার্থনা। নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ কর্মস্থল বা বাসায় ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা ও মেজবানি খাবারের মধ্য দিয়ে দিনের বাকি অংশ অতিবাহিত করছেন।

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com