• সিলেট, সকাল ৬:৫৮, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজারে ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল একজনের, আ হ ত ১

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
দোয়ারাবাজারে ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল একজনের, আ হ ত ১

Manual5 Ad Code

দোয়ারাবাজারে ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল একজনের, আ হ ত ১

Manual3 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন আজমত আলী (৫৭) নামে এক পথচারী। তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও গ্রামের মৃত ওয়ারিশ আলীর পুত্র।

Manual8 Ad Code

অপরদিকে একই গাড়ির ধাক্কায় গুরুতর আহত আহত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন জেলার শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের মৃত আছকির আলীর পুত্র ষাটোর্ধ রাকিব আলী।

সোমবার বিকালে দোয়ারাবাজার উপজেলার হরিপদ নগর-শ্রীপুর সড়কের পৃথক স্থানে ঘটনা এই দুটি ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পান্ডারগাও ইউনিয়নের আফছর নগর (ঢালারপাড়) গ্রামের চালক সাহেদ মিয়া (২৫) ও তার পিতা এলাইছ মিয়া (৫৫) সোমবার বিকালে ঘোড়ার গাড়ি নিয়ে স্থানীয় হরিপদ নগর থেকে পান্ডারগাও শ্রীপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্ডারগাও নতুন বাজার রাজনের দোকানের পাশে বেপরোয়া গতির ওই ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন আজমত আলী। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে নির্মম এ ঘটনায় পরিস্থিতি বেগতিক দেখে চালক ঘোড়ার পিঠে আরো সজোরে চাবুক মারতে থাকে। এর কিছুক্ষণ পরেই বেপরোয়া গতির গাড়িটি স্থানীয় শ্রীপুর বাজার সিএনজি স্ট্যান্ডের পশ্চিমে সড়কে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ রাকিব আলীকে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর জখমী হন তিনি। এসময় তাকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার এসআই জলিল মিয়া বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে মরদেহ প্রেরণ করা হয়।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com