• সিলেট, রাত ২:৫৭, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে নির্দেশনা

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে নির্দেশনা

Manual4 Ad Code

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে নির্দেশনা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকার সড়কগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অনুষ্ঠানকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে দুপুর থেকেই রাজধানীর কেন্দ্রস্থলে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Manual1 Ad Code

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া আবরার ফাহাদ এভিনিউ (জিরোপয়েন্ট থেকে গুলিস্থান চত্বর), ডিআইটি রোডের গুলিস্থান থেকে রাজউক ক্রসিং, দৈনিক বাংলা মোড় থেকে রাজউক ক্রসিং অংশ, ফজলে রাব্বি রোডের শহীদ মতিউর রহমান পার্ক এলাকা থেকে জয়কালী মন্দির ক্রসিং এবং দিলকুশা এলাকার অ্যালিকো, পূবালী ব্যাংক, সিটি সেন্টারসহ বিভিন্ন সংযোগপথে সকল প্রকার সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Manual3 Ad Code

এছাড়া দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জিরোপয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত, রাজউক ক্রসিংয়ের পূর্ব প্রান্ত, অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত, জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত, দৈনিক বাংলা মোড়ের দক্ষিণ প্রান্ত, মতিঝিল সিটি সেন্টারের দক্ষিণ প্রান্ত এবং হানিফ ফ্লাইওভারের আউটগোয়িংয়ের বামপাশ (পার্ক সংলগ্ন) পয়েন্টগুলোতে যানবাহন ডাইভারশন কার্যকর থাকবে।

Manual8 Ad Code

আব্দুল গণি রোড, ফুলবাড়িয়া, গোলাপশাহ মাজার, মেয়র হানিফ ফ্লাইওভারসহ বিভিন্ন দিক থেকে আগত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এসব যানবাহনকে ইউবিএল ক্রসিং, শাপলা চত্বর, নাইটিঙ্গেল মোড়, রাজমনি, হাইকোর্ট ও তাঁতীবাজার রুট হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের জন্য পৃথক প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে। লাল, সবুজ ও ত্রিভুজ আকৃতির স্টিকারযুক্ত যানবাহন নির্দিষ্ট রুট ব্যবহার করে বঙ্গভবনে প্রবেশ করবে। লাল স্টিকারযুক্ত যানবাহন মেইন গেট, সবুজ স্টিকারযুক্ত যানবাহন পিজিআর (৩ নম্বর) গেট এবং ত্রিভুজ স্টিকারযুক্ত যানবাহন ওয়ার্কশপ (২ নম্বর) গেট দিয়ে প্রবেশ করবে।

পার্কিং ব্যবস্থাপনায় বলা হয়েছে, লাল স্টিকারযুক্ত যানবাহন বঙ্গভবনের অভ্যন্তরে নির্ধারিত মাঠ ও খোলা স্থানে রাখা হবে। সবুজ স্টিকারযুক্ত খালি যানবাহন ফজলে রাব্বি রোড ও বঙ্গভবন স্কুল মাঠে পার্কিং করবে। ত্রিভুজ স্টিকারযুক্ত যানবাহন দিলকুশা বাণিজ্যিক এলাকায় পার্কিং করবে। ভিআইপি নিরাপত্তা যানবাহন রাজউক ক্রসিং থেকে দৈনিক বাংলা অভিমুখে সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা হবে।

এছাড়া সংবাদপত্র ও মিডিয়ার গাড়ি মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এ ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com