• সিলেট, রাত ১২:৪৫, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ জেলা পরিষদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
হবিগঞ্জ জেলা পরিষদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলা পরিষদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্দোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে৷ রবিবার (১২ এপ্রিল ) সকাল ১০ টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

ডেঙ্গু ও এডিস প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদ ও ডাক বাংলো প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শুরু করা হয়েছে।

পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, আর এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে দিয়েই আমি কাজ শুরু করেছি। জেলা পরিষদের সকল স্থাপনা ও ডাক বাংলোয় এই কার্যক্রম চালানো হবে। হবিগঞ্জের ড্রেনেজ ব্যবস্হা নাজুক। শীঘ্রই এই ড্রেনগুলোতেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে।

Manual3 Ad Code

তিনি বলেন- আমাদের প্রধানমন্ত্রী দেশের পরিবর্তনের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের সকলে মিলে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

Manual5 Ad Code

পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কৃষ্ণ পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানসহ জেলা পরিষদের কমকর্তারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com