• সিলেট, রাত ২:২৯, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

Manual4 Ad Code

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual1 Ad Code

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

Manual1 Ad Code

সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি মৌলভীবাজারে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে ডিআইজি মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ এবং রাজনগর উপজেলার ঐতিহাসিক পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাবেষ্টনী এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

Manual5 Ad Code

পরিদর্শন শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন ডিআইজি। তিনি সকলকে অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

এ সময় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সকলকে সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম; রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com