• সিলেট, রাত ১০:১৮, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Manual6 Ad Code

সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
তিনি সিলেটভিউকে আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রিন্সেসেরও সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে।

 

Manual1 Ad Code

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন। সেখানে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা উপভোগ করবেন। এবং সেখানে সুনামগঞ্জবাসীর উদ্দেশ্য বক্তব্যও দেবেন তিনি।

Manual4 Ad Code

 

এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন।তিনি জেলা শহরের স্টেডিয়ামে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশ করেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন তিনি।

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com