• সিলেট, দুপুর ২:৪৭, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কোন কেন্দ্রে ভোট দেবেন কোন উপদেষ্টা?

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
কোন কেন্দ্রে ভোট দেবেন কোন উপদেষ্টা?

Manual2 Ad Code

কোন কেন্দ্রে ভোট দেবেন কোন উপদেষ্টা?

অনলাইন ডেস্ক

 

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ ভোটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে নিজ নিজ আসনে ভোট দেবেন তারা। কেউ সকালেই, কেউ আবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে কেন্দ্রে উপস্থিত থাকবেন।

Manual8 Ad Code

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দেবেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর সেন্ট্রাল রোডের আদর্শ কলেজ কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভোট দেবেন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা।

চট্টগ্রামের ভোটার ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। কিন্তু নির্বাচনের সময় তিনি ঢাকায় থাকায় ভোট দেবেন না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ভোট দেবেন চট্টগ্রামের দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

ঢাকা-৮ আসনের ভোটার আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, উপদেষ্টা সকাল-সকালই ভোট দেবেন।

Manual4 Ad Code

এদিকে, সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএসএইচ এলাকার ভোটার। তিনি বিকেল ৪টার দিকে সেখানেই ভোট দেবেন।

Manual1 Ad Code

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন মোহাম্মদপুরের জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

Manual3 Ad Code

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি ভোট দেবেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্র। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও একই কেন্দ্রে ভোট দেবেন। উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুলে সকাল ৮টায় ভোট দেবেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com