• সিলেট, রাত ১:১৯, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা

Manual7 Ad Code

তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।

Manual1 Ad Code

 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে আনোয়ার ইব্রাহিম এক বার্তায় লিখেন, ‘নির্বাচনী জয়ের জন্য আমি জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়: অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও, বাংলাদেশি জনগণ ভোট বাক্সে স্পষ্টভাবে কথা বলেছেন।’

‘এই গুরুত্বপূর্ণ উত্তরণে প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

Manual4 Ad Code

‘মালয়েশিয়া আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি যোগাতে নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাতে আমি মালয়েশিয়ার সঙ্গে যোগ দিই।’

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com