• সিলেট, সকাল ১০:১০, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-৩ এ কায়কোবাদের ৬ষ্ঠ জয়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
কুমিল্লা-৩ এ কায়কোবাদের ৬ষ্ঠ জয়

Manual1 Ad Code

কুমিল্লা-৩ এ কায়কোবাদের ৬ষ্ঠ জয়

 

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি ষষ্ঠবার বিজয়ের মালা পরলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বিএনপি থেকে ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

Manual6 Ad Code

সূত্র জানায়, আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট। পাঁচবারের সাবেক প্রবীণ সংসদ সদস্য কায়কোবাদের সঙ্গে তরুণ সোহেলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

Manual8 Ad Code

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় কায়কোবাদ বলেন, মহান আল্লাহ তায়ালার মেহেরবানিতে বিজয়ী হয়েছি। মুরাদনগরের সাধারণ ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতাকর্মী ও সমর্থকেরা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। সবাইকে নিয়ে সুন্দর ও আলোকিত মুরাদনগর গড়তে চাই।

Manual4 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com