• সিলেট, সন্ধ্যা ৬:৩২, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো: জোনায়েদ সাকী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো: জোনায়েদ সাকী

Manual8 Ad Code

জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো: জোনায়েদ সাকী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

জোনায়েদ সাকী বাঞ্ছারামপুরবাসী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে নির্বাচিত করায় তিনি ভোটারদের ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও গণআন্দোলনের ধারাবাহিকতায় এবারের নির্বাচনে অংশ নেওয়া হয়েছে এবং আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশবাসী, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।

Manual4 Ad Code

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণ রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব যুগপৎ জোটের ওপর অর্পণ করেছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবার অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।

নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিএনপি ও গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জোনায়েদ সাকী।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com