• সিলেট, রাত ৪:৪৭, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে শত ষড়যন্ত্রেও জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে : ওয়ার্কার্স পার্টি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচনে শত ষড়যন্ত্রেও জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে : ওয়ার্কার্স পার্টি

Manual7 Ad Code

নির্বাচনে শত ষড়যন্ত্রেও জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে : ওয়ার্কার্স পার্টি

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শত প্রতিকূলতা ষড়যন্ত্রের মধ্যে জনগণ স্বস্তি ও সুস্থ গণতান্ত্রিক ধারার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Manual6 Ad Code

শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, একটি অগণতান্ত্রিক সাম্রাজ্যবাদী-মৌলবাদী-মবতান্ত্রিক অস্থির অন্তর্বর্তী সরকারের অপশাসন থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা ও শত সীমাবদ্ধতা, একতরফা কৌশলের নির্বাচনে জনগণ যে রায় প্রদান করেছে, তা জনগণের স্বস্তির ও সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা সৃষ্টির মনোভাবকেই প্রকাশ করেছে।

এতে আরও বলা হয়, সব দলের অংশগ্রহণমূলক অর্ন্তভুক্তি নির্বাচনের জনদাবি নিয়ে জনগণ রাজনীতিক সংকটের মীমাংসা দাবি করে আসছিল। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার ও তার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনদাবি ও আন্তর্জাতিক শক্তির চাপে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। ত্রয়োদশ নির্বাচনে বিএনপির প্রতি জনগণের এই নিরঙ্কুশ রায়ে উপরোক্ত সংকট মোকাবিলায় ব্যালটে বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপির এই বিজয়কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অভিনন্দন জানাচ্ছে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

দেশ পরিচালনায় নতুন সরকার হিসেবে বিএনপি সব গণতান্ত্রিক দলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com