• সিলেট, সকাল ৮:১৬, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যানার ফেস্টুন অপসারণ করলেন নির্বাচিত এমপি মুজিবুর রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ব্যানার ফেস্টুন অপসারণ করলেন নির্বাচিত এমপি মুজিবুর রহমান

Manual1 Ad Code

ব্যানার ফেস্টুন অপসারণ করলেন নির্বাচিত এমপি মুজিবুর রহমান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নির্বাচনে নির্বাচিত হওয়ার দুই দিন পর শহর পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহর এবং শহরতলীর লালবাগ এলাকায় নিজ হাতে ব্যানার ও ফেস্টুন অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করেন। আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছি যার যার আশপাশের ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলতে।

 

Manual6 Ad Code

তার আগে শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে দলীয় কার্যালয় শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে বক্তব্য কালে মুজিবুর রহমান বলেন, আমার প্রথম নজর থাকবে এই অঞ্চলের অবহেলিত চা শ্রমিকদের দিকে। তাদের অধিকার রক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমি কাজ শুরু করব। সেই সাথে এ অঞ্চলের অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও আমার বিশেষ নজর থাকবে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকেও কাজে লাগিয়ে তিনি কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নব-নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের এলাকা একটি পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে

Manual3 Ad Code

 

আমরা যেসব ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলাম সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ করছি।
তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন দ্রুত সরিয়ে ফেলে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

 

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, অনেক দিনের স্বপ্ন শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা। এখানে আগত পর্যটকরা যেন বলতে পারেন বাংলাদেশ সত্যিই সুন্দর। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, আহবায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ স্থানীয় নেতাকর্মীরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com