• সিলেট, সন্ধ্যা ৬:০১, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Manual8 Ad Code

বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

অনলাইন ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ইয়াসের খান চৌধুরী বাবা আনওয়ারুল হোসেন খান চৌধুরীর আসন ফিরে পেলেন। ১৯৯১ সালে বাবা এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন। বাবার আসন পুনরুদ্ধারের সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইয়াসের খান চৌধুরী। জানা গেছে, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরীর বাবা আনওয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব।

আনওয়ারুল হোসেন খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্যও ছিলেন।

Manual5 Ad Code

আনওয়ারুল হোসেনের ছেলে ইয়াসের খান চৌধুরী একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডন-এর তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। একপর্যায়ে দেশে এসে এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

Manual8 Ad Code

তাঁর চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য। এমন এক পরিবারের হয়ে জনতার কাতারে যুক্ত হয়ে যান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র-জনতার সঙ্গে নান্দাইলে যুক্ত হন তিনি। এমন অবস্থার মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকের মধ্যে নিজেকে দলের কাছে গ্রহযোগ্য করে তোলেন তিনি।

Manual1 Ad Code

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরী। এরপর আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই ডাক পান প্রতিমন্ত্রী হওয়ার। বিকেলে শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে। জানা গেছে, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এ খবরে আনন্দে ফেটে পড়েছে বিএনপির নেতাকর্মী ছাড়াও নান্দাইলের সর্বস্তরের মানুষ।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com