• সিলেট, বিকাল ৪:১৩, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সুষ্ঠু ভোটেই প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার: আমানউল্লাহ আমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সুষ্ঠু ভোটেই প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার: আমানউল্লাহ আমান

Manual7 Ad Code

সুষ্ঠু ভোটেই প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার: আমানউল্লাহ আমান

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের মধ্য দিয়েই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত ভোটদান গণতন্ত্রকে নতুন ভিত্তি দিয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ঢাকা-২ আসনের আওতাধীন সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা চান। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটারদের ব্যাপক উপস্থিতি দেশের মানুষের পরিবর্তন ও উন্নয়নের আকাঙ্ক্ষারই প্রতিফলন।

Manual5 Ad Code

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রসঙ্গে সংসদ সদস্য আমানউল্লাহ বলেন, কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা হবে অগ্রাধিকার ভিত্তিতে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে তাঁকে নির্বাচিত করেছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে সড়কের দুই পাশে অন্তত ১০ ফুট জায়গা খালি রেখে দেয়াল বা স্থাপনা নির্মাণ করতে হবে। এতে ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণে সুবিধা হবে এবং ভূমিমালিকরাও উপকৃত হবেন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ, শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো, সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন এবং বিভিন্ন সড়কের ম্যানহোলের ঢাকনা স্থাপন জরুরি। আগামী তিন মাসের মধ্যে ছোট-বড় কয়েকটি সেতুর রেলিং মেরামতের নির্দেশনাও দেন তিনি।

যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়ায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার কথা বলেন সংসদ সদস্য। পাশাপাশি কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

মাদকবিরোধী অবস্থানের কথা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জে মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকেও আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তিনি নিজেও অভিযানে উপস্থিত থাকবেন বলে জানান। এছাড়া ভূমি দখলের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com