• সিলেট, বিকাল ৩:৩২, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর

Manual3 Ad Code

জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ ভোটের ইতিহাসে বিশাল ব্যবধানে আমাকে নির্বাচিত করে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের ভালবাসার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই। আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এবং আমার ওপর বিশ্বাস রেখে আমাকে বিজয়ী করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য এখন জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জগন্নাথপুরের ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে স্থানীয় জনগনের সম্মানে আয়োজিত এক বিশাল দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ ও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমেদ, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বাবুল খান মুন্না, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

 

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান।

Manual2 Ad Code

ইফতার মাহফিলে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকার মানুষ অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com