• সিলেট, রাত ১২:৫২, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে: সাইফুল হক

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে: সাইফুল হক

Manual8 Ad Code

জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে: সাইফুল হক
অনলাইন ডেস্ক

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে। ১৮০ দিনের মধ্যে সরকারকে অবশ্যই জনপ্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অগ্রাধিকার নির্দিষ্ট করে সরকারকে সেলক্ষ্যে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, স্বার্থান্বেষী কোন কোটারি স্বার্থের কাছে সরকার হেলে পড়তে পারে না। তিনি বিতর্কিত পদক্ষেপ ও নীতি কৌশল থেকেও সরকারকে বিরত থাকার আহ্বান জানান।

Manual2 Ad Code

তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেবার পরামর্শ দেন। তিনি বলেন, কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না।

বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দল ও সমাজের নানা অংশের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ এই পুনর্মিলনী ও ইফতারে অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু, তাসলিমা রীতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী প্রমুখ।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com