• সিলেট, রাত ৪:২৯, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২৬
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার

Manual1 Ad Code

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

পারস্পরিক সম্মান, সহযোগিতা ও গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

Manual1 Ad Code

শনিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশ-বিদেশের গণ্যমান্য কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডা. শফিকুর রহমান উপস্থিত কূটনীতিক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করি।

রমজানের শিক্ষা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের দিকে আহ্বান জানায়। এই মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি কামনা করেন।

Manual2 Ad Code

ইফতার মাহফিলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, ইরানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অন্যান্য দেশের মধ্যে কানাডা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ব্রুনাই, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা অংশ নেন।

Manual8 Ad Code

এছাড়া ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও ইফতারে যোগ দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবদুর রব, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রমুখ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com