• সিলেট, রাত ১১:২৫, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার- প্রবাসী কল্যাণমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার- প্রবাসী কল্যাণমন্ত্রী

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসীর জানাজায় প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার- প্রবাসী কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতায় কাজ করছে সরকার। যুদ্ধ শুরু হওয়ার পরপরই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। মনিটরিং টিমের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখছেন।

আজ সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে দুবাইয়ে নিহত আহম্মদ আলীর জানাজার আগে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশন প্রবাসীদের সুরক্ষায় একযোগে কাজ করছে। যুদ্ধে বাংলাদেশি চারজন প্রবাসী নিহত হলেও একজনের মরদেহ দেশে এসেছে। বাকিদের মরদেহও আনুষ্ঠানিকতা শেষ হলে সরকারি খরচে দেশে আনা হবে। আমরা নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং নিয়মিত খোঁজখবর রাখছি।

Manual7 Ad Code

তিনি বলেন, যারা আহত হয়েছে দূতাবাসের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধের কারণে যারা কর্মহীন এবং গৃহবন্দি হয়ে আছে তাদেরও খুঁজে বের করে দূতাবাসের মাধ্যমে খাবার ও অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এর আগে, প্রবাসী আহম্মদ আলীর মরদেহ নিয়ে বড়লেখায় পৌঁছালে নিহতের বাড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। মন্ত্রী এ সময় শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কঠিন সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

Manual7 Ad Code

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com