• সিলেট, সকাল ৭:১৫, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে ল ঘু চা প, দেশজুড়ে ব জ্র বৃষ্টির সম্ভাবনা

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
বঙ্গোপসাগরে ল ঘু চা প, দেশজুড়ে ব জ্র বৃষ্টির সম্ভাবনা

Manual6 Ad Code

বঙ্গোপসাগরে ল ঘু চা প, দেশজুড়ে ব জ্র বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual3 Ad Code

মঙ্গলবার সংস্থাটির ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে বলা হয়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি তৈরি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Manual5 Ad Code

অন্যদিকে, ২৭ মার্চ বৃষ্টির প্রবণতা প্রধানত রংপুর বিভাগে সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

Manual2 Ad Code

তবে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com