• সিলেট, সকাল ১১:০৬, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

Manual7 Ad Code

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

বাসস

 

বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

Manual3 Ad Code

আজ শনিবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বছরের ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

Manual7 Ad Code

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Manual4 Ad Code

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

এছাড়া বৈঠকে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক ক্রয়ের আওতায় ডিপিএম পদ্ধতিতে প্রায় ৬৮৯.২৯ কোটি টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও বিবেচনা ও অনুমোদন করা হয়।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com