• সিলেট, ভোর ৫:১৩, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘‌প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন দেশ ও কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই’

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
‘‌প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন দেশ ও কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই’

Manual8 Ad Code

‘‌প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন দেশ ও কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই’

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উপলব্ধি করতে পেরেছেন বাংলাদেশকে রক্ষা এবং কৃষককে যদি বাঁচাতে হয়, তাহলে খাল খনন এবং পুনরুদ্ধার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ৮০ সাল পর্যন্ত খাল কেটে শুধু মরুভূমি থেকে সুরক্ষা নয়, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তিনি বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন।

Manual4 Ad Code

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরধলহরাচন্দ্র গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে সারাদেশে নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করা হবে। কারণ বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি সেই পুরনো খালগুলো আর খাল নেই। সেই খালগুলো তারা অনেককে লিজ দিয়েছেন, আবার অনেককে আবাদ করার অধিকার দিয়েছেন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, বাংলাদেশের যে জীববৈচিত্র্য পরিবর্তন, পানির স্তর নেমে যাওয়ার কারণ হলো হাজার হাজার বন উজাড় হয়ে যাচ্ছে। যে কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ৫ বছরে আমরা ২৫ কোটি বৃক্ষরোপণ করবো। আমরা যেখানে খাল খনন করবো, তার পাশে বৃক্ষরোপণ করবো।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, খালে আমরা আগে মাছ পেতাম। আমরা সেই মৎস্য চাষ শুরু করবো। সাধারণ কৃষক খালে হাঁস চাষ করতে পারবে। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন খাল খননে আমরা শুধু ড্রেজার নির্ভর না হয়ে শ্রমিক হিসেবে নারী-পুরুষের যুক্ত করা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ হবে।

Manual7 Ad Code

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খাল খননে কোনো রকম অনিয়ম করা যাবে না। খাল খনন, জলাশয় পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বজায় রাখবো। এই ক্ষেত্রে আমরা কোনো আপস করবো না। এ ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা চাই।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com