• সিলেট, বিকাল ৩:১৭, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অ্যাডহক কমিটির সভাপতি মাহমুদ আজম

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৬
কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অ্যাডহক কমিটির সভাপতি মাহমুদ আজম

Manual2 Ad Code

কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অ্যাডহক কমিটির সভাপতি মাহমুদ আজম

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

 

 

Manual3 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর জন্য ৪ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। গত ৩০ জুন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এই তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাতকের কালারুকা গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রনেতা মো. গোলাম মাহমুদ আজম। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত জনাব শাহীন আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক মনোনীত সানাউর রহমান অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ।

Manual7 Ad Code

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম তদারকিসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com