• সিলেট, সকাল ৭:০২, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে দিনব্যাপি অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বং*স

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
মাধবপুরে দিনব্যাপি অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বং*স

Manual6 Ad Code

মাধবপুরে দিনব্যাপি অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বং*স

মাধবপুর প্রতিনিধি

Manual4 Ad Code

 

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে চৌমুহনী এলাকার সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার, বেকো মেশিন, প্রায়১০০০ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

Manual8 Ad Code

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয় এবং সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে নদী, পরিবেশ ও জনস্বার্থের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com