• সিলেট, রাত ১১:২৬, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আল-বারাকা থেকে সিলেট এসআরবি ধরল ফজলু-রাজিয়াকে

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
আল-বারাকা থেকে সিলেট এসআরবি ধরল ফজলু-রাজিয়াকে

Manual4 Ad Code

আল-বারাকা থেকে সিলেট এসআরবি ধরল ফজলু-রাজিয়াকে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেকপোস্ট বসিয়ে দুই নারী-পুরুষকে আটক করা হয়েছে।

 

তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গণমাধ্যম শাখা।

 

বুধবার (৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার রাত সোয়া ১টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিংয়ের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে আল-বারাকা ট্রাভেলস যাত্রবাহী পরিবহণ থেকে তাদের আটক করা হয়।

 

আটক ফজলুল হক (৫৩) নরসিংদীর শিবপুর থানার কামারটেক এলাকার আরফত আলীর ছেলে। আর রাজিয়া বেগম (৫০) বাগেরহাট সদর থানার কর্মকারপট্টির আজিজ হাওলাদারের মেয়ে।

 

Manual7 Ad Code

আটকের সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

 

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com