• সিলেট, রাত ৮:৪৭, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনগরে শিক্ষকের বাড়িতে ডা/কা/তি, স্বর্ণালংকারসহ টাকা লু*ট

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
রাজনগরে শিক্ষকের বাড়িতে ডা/কা/তি, স্বর্ণালংকারসহ টাকা লু*ট

Manual5 Ad Code

ফাইল ছবি

 

রাজনগরে শিক্ষকের বাড়িতে ডা/কা/তি, স্বর্ণালংকারসহ টাকা লু*ট

রাজনগর প্রতিনিধি

 

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্জ আহত হয়েছেন।

এদিকে ৯৯৯ এ কল করলেও থানা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পুলিশ যেতে সময় লেগেছে প্রায় ১ ঘন্টা। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে শ্রক্রবার গভীর রাতে সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে।

Manual7 Ad Code

পুলিশ ও ডাকাতির শিকার পারিবারের সূত্রে জানা গেছে, রাজনগর থানা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলার সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেশিয় অস্ত্রেরমুখে জিম্মি করে। ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দলের মারধরে গৃহকর্তা কন্দর্প কুমার ভট্টাচার্য আহত হয়েছেন।

গৃহকর্তা অবসরপ্রাপ্ত কান্দর্প কুমার ভট্টাচার্য বলেন, “পূজা উপলক্ষে আমার মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন। সকলের সাথেই স্বর্ণ ছিল। প্রতিদিনের মতো সকলেই খাবারদাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক পৌনে ৩টার দিকে ১০-১২ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে বসত ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের কাপড় দিয়ে হাত, পা, চোখ ও মুখ বেঁধে রাখে। পরে আলমারির লকার ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্ন মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আমি আহত হয়েছি।”

তিনি বলেন আরো বলেন, ‘ডাকাত ঘরে থাকার সময়ই আমার মেয়ে ৯৯৯ ফোন দিলেও পুলিশ আসে এক ঘন্টা পর, অথচ থানা থেকে আমাদের বাড়ির দুরত্ব আড়াই থেকে তিন কিলোমিটার।’

রাজনগর থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, “খবর পেয়ে রাজনগর থানা পুলিশ এবং এসপি (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৭/৮ ভরি স্বর্ণ ও ৪৫ হাজার টাকা নিয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com