শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসহায় ও হতদরিদ্র নারীদের মধ্যে ২৫০টি উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফরগোটেন উইমেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইউকে-এর অর্থায়নে, বাংলাদেশে নারীদের জন্য নারীদের সহায়তার সৌজন্যে এবং সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ বাজার, নোয়াখালী বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্র নারীদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফরগোটেন উইমেনের প্রতিনিধিদের মধ্যে তেহেরিম নুর, ফাবিয়া রাহমান, আয়েশা বেগম, মেহেরুন নেছা, আম্বিয়া খানম, জামিলা পারভিন ও কালসুম আক্তার। এছাড়া বাংলাদেশের প্রকল্পের টিম কো-অর্ডিনেটর সুমন আহমদ, রুহুল কদ্দুস তরফদার, হাবিবুর রহমান ও সালমান আহমদ উপস্থিত ছিলেন।
এ সময় সচেতন নাগরিক পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ফরিদপুর রহমান ফরিদ, সিনিয়র উপদেষ্টা ইরান উদ্দিন, উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মোহাম্মদ হাসান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক সেতু মিয়া, সহ-সাধারণ সম্পাদক সুয়েব আহমদ জায়গীরদার, কোষাধ্যক্ষ আব্দুল অদুদ এবং সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি আফতাব মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম