• সিলেট, দুপুর ২:০৫, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোটই পারে এ সরকারকে আইনী ভিত্তি দিতে: এহসানুল মাহবুব জুবায়ের

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
গণভোটই পারে এ সরকারকে আইনী ভিত্তি দিতে: এহসানুল মাহবুব জুবায়ের

Manual6 Ad Code

গণভোটই পারে এ সরকারকে আইনী ভিত্তি দিতে: এহসানুল মাহবুব জুবায়ের

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইসরায়েল কারণ ছাড়াই হামলা করে মানুষ মারছে। মধ্যপ্রাচ্য নারী পুরুষ প্রান হারাচ্ছে। তাদের মাঝে আখেরাতে জবাবদিহিতা নেই বলেই খুন হচ্ছে। আল্লাহ আমাদের সর্বশেষ কিতাব ও রাসুল পাঠিয়েছেন। টিকমত কোরআন হাদিস অনুসরণ করলে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কল্যান বয়ে আনবে।

Manual8 Ad Code

তিনি বলেন, দীর্ঘ লড়াই শেষে দেশ ফ্যাসিবাদ মুক্তি হয়েছে। ১৪০০ মানুষ জীবন দিয়েছে। ৩২ হাজার মানুষ আহত হয়েছেন। আন্দোলন, সংগ্রামের পর এ বছর নির্বাচনে অনিয়মসহ সুন্দর নির্বাচন হয়েছে।একদল বিজয়ী হয়েছে আরেকদল ভবিষ্যতে বিজয়ী হবেন। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই।

Manual6 Ad Code

রবিবার শহরে একটি অভিজাত রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলেে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুবায়ের বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে ২৪০ মিলিয়ন ডলার পাচার হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। জালিমদের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে। দীর্ঘ আলোচনা পর ৩৩ টি দল মিলে সংস্কার পাশ করা হয়। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনে গনভোট পাশ হয়। গণভোটই পারে এ সরকারকে আইনী ভিত্তি দিতে। গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে। হাইকোর্টে রীট হয়েছে। এখন জাতি বুঝতে পারছে কেন আমরা আগে গণভোট চেয়েছি। সরকারি দল দুটি শপথ নেননি। জামায়াত দুটি শপথ নিয়েছে। গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা। এ জাতি ফ্যাসিবাদি চায় না। আমরা দেখতে পাচ্ছি দেশে দলীয়করন শুরু হয়েছে। আমরা ইনসাফ চাই। কোন অন্যায় মেনে নেবোনা। প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে।

 

তিনি আরও বলেন, সরকারী দল জামায়াতকে ডেপুটি স্পীকার দিতে চায়। তবে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাছাড়া এই ডেপুটি স্পিকার নিয়োগ কি জুলাই সনদের ভিত্তিতে হবে নাকি কিভাবে হবে সেটা আমরা বুঝিনা। সেটা বিএনপিকেই পরিষ্কার করতে হবে। আমরা সরকারি দলের ভাল কাজের সহযোগিতা করব। দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে সংসদে ও রাজপথে আন্দোলন করবো।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলম।

Manual4 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ,জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক গোলাম আহমদ (সৈনিক), জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমূখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com