• সিলেট, বিকাল ৪:১৪, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দু*র্নী*তি*কে উৎখাত করা হবে: এমপি সৈয়দ ফয়সল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
দু*র্নী*তি*কে উৎখাত করা হবে: এমপি সৈয়দ ফয়সল

Manual5 Ad Code

দু*র্নী*তি*কে উৎখাত করা হবে: এমপি সৈয়দ ফয়সল

Manual7 Ad Code

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। এসব অপকর্মের বিরুদ্ধে এখন থেকেই কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

তিনি বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ৬ লাখ মানুষ আমাকে বিপুল আশা-ভরসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব।”

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দ ফয়সল বলেন, “যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে আমাকে কঠিন হতে হলেও আমি হবো। এতে কেউ সাময়িকভাবে কষ্ট পেলেও জনস্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রথম দায়িত্ব। জনগণের স্বার্থ তার কাছে সবার আগে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবা করে যেতে চান।

Manual8 Ad Code

সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার চা বাগানবাসী শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়েও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন, “চা বাগান এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার ও সমঅধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ গড়ে তোলা হবে। কেউ তাদের সঙ্গে অন্যায় আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”

Manual5 Ad Code

মাদক প্রসঙ্গে তিনি বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই অভিশাপ। দেশ থেকে মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমরা মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।” তিনি অভিভাবক, শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দকে এ বিষয়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Manual8 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণসংবর্ধনা সভায় নেতাকর্মীরা সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাটকে একটি শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com